২৮ হাজার কচ্ছপের প্রাণ রক্ষা করে ‘ন্যাটওয়েস্ট আর্থ হিরো’ অরুণিমা



গত আট বছরে কমপক্ষে ২৮ হাজার কচ্ছপের প্রাণ রক্ষা করেছেন ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ের তরুণী অরুণিমা সিংহ। আর এর স্বীকৃতি হিসেবে এ বছর তিনি ‘ন্যাটওয়েস্ট আর্থ হিরোস সেভ দ্য স্পিসিস অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত হয়েছেন।

আন্তর্জাতিক সংগঠন ‘টার্টল সারভাইভ্যাল অ্যালায়েন্স’ (টিএসএ)-এর ভারত শাখার সদস্য অরুণিমা। কচ্ছপ, কুমির, ঘড়িয়াল, শুশুক, ভোঁদড়সহ বিভিন্ন প্রজাতির প্রাণি রক্ষায় তার সংগঠনের কাজ। গত আট বছর ধরে তিনি দেশের বিভিন্ন এলাকায় কচ্ছপের বাসস্থান ও জলাভূমি রক্ষায় কাজ করছেন। আর এভাবে গত আট বছরে কমপক্ষে ২৮ হাজার কচ্ছপের প্রাণ রক্ষা করেছেন অরুণিমা। 



অবশ্য এই কাজ করতে গিয়ে তিনি বেশ কয়েকবার চোরাচালানিদের হামলার শিকার হয়েছেন। এছাড়া সন্ত্রাসী গোষ্ঠী তাকে হত্যার হুমকি দিয়েছে।

টিএসএ-র ভারত শাখার প্রধান শৈলেন্দ্র সিংহ বলেন, ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনের প্রথম সারির নাম অরুণিমা। এছাড়া বিরল ‘ক্রাউন্ড রিভার টার্টল’নিয়ে গবেষণাও করেছেন তিনি। অরুণিমা এই পুরস্কার পাওয়ায় আমরা আনন্দিত।

SNB/RM

মন্তব্যসমূহ